Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজের দু’দিন পর তুরাগ থেকে নর্থ সাউথ শিক্ষার্থীর লাশ উদ্ধার

তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৮:৫৪ পিএম

নিখোঁজের দু’দিন পর গাজীপুরের তুরাগ নদী থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোয়াজের বিন আলমের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার “এফ” ব্লকের রেজাউল আলম হিরোর ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরীর পলাশোনা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। শনিবার বাসা থেকে বের হওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মৃত শিক্ষার্থীর মামা জহির উদ্দিন জানান, শনিবার সকালে মোয়াজের বিন আলম পঞ্চগড় বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর একাধিকবার মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথাও বলে। ঘণ্টাখানেক পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল আলম ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুন্নবী সরকার জানান, শনিবার রাতে গাজীপুর মহানগরীর ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় তুরাগ নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড়, পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

স্বজনরা সেগুলো নিখোঁজ আলমের বলে শনাক্ত করেন। এরপর থেকে তারা নৌকা করে তার খোঁজে নামেন। নিখোঁজের দু’দিন পর সোমবার দুপুরে ভাঙ্গাব্রিজ থেকে কয়েক কিলোমিটার দূরে পলাশোনা ঘাট এলাকায় তুরাগ নদীতে আলমের লাশ ভাসতে দেখেন তারা। 

পরে নৌ-পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, নদীতে নামার পর স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান আলম। পানিতে ডুবেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x