Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক সম্রাট আদালতে হাজিরা দেন। তার পক্ষের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

   

About

Popular Links

x