Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোনালী ব্যাংক ও বাংলালিংকের মধ্যে চুক্তি

কর্পোরেট গ্রাহক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা বাংলালিংকের সকল সুবিধা সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৮:০১ পিএম

এগ্রিমেন্ট ফর টেলিকম সার্ভিসেস এর আওতায় সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে।

এই চুক্তির ফলে কর্পোরেট গ্রাহক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা বাংলালিংকের বিদ্যমান সকল সুবিধা সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে চুক্তিপত্র সইয়ের পর সেটি হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

চুক্তি সই ও হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস. এম শামসুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, বিভিন্ন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x