Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশিমপুর মহিলা কারাগারে বন্দির মৃত্যু

মাদকদ্রব্য আইনের এক মামলায় তিনি কারাবন্দি ছিলেন

আপডেট : ০৮ মে ২০২৩, ০৪:১১ পিএম

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যমুনা বেগম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তার বাড়ি বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।

সোমবার (৮ মে) ভোর ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যমুনা। তিনি নরসিংদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় তিনি কারাবন্দি ছিলেন। 

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, যমুনা বেগমকে (হাজতি নম্বর ১০৭০/২৩) গত ৫ মে নরসিংদী থেকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগারে আনা হয়।

৬ মে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টায় তিনি মারা যান। 

মৃত হাজতির স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x