Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমপি বাহার: প্রশাসন দুর্নীতি করে, সাংবাদিকরা বলতে পারে না কেন

এমপি বাহার বলেন, ভোটের দিন কুমিল্লার কোথাও কোনও গণ্ডগোল হয়নি। কেউ কি গণ্ডগোলের চিত্র দেখাতে পারবেন? 

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৬:৩১ পিএম

কুমিল্লায় ঈদের নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের প্রশ্ন করেছেন, প্রশাসন দুর্নীতি করে সাংবাদিকরা বলতে পারে না কেন? ভোটের (কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন) দিন লুটেরা গোষ্ঠীর পক্ষে প্রশাসন কাজ করেছে। এগুলা বলতে পারেন না কেন?

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রবিবার (১০ জুলাই) সকাল ৮টার জামাতে নামাজ আদায় করে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। 

এসময় এমপি বাহার আরও বলেন, ভোটের দিন কুমিল্লার কোথাও কোনও গণ্ডগোল হয়নি। কেউ কি গণ্ডগোলের চিত্র দেখাতে পারবেন? তাহলে ১৪ জনকে জেল দিল কেন? দুর্নীতির অর্থের কারণে দিয়েছে এসব। এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে। 

ঈদের জামাতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাতসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা।

   

About

Popular Links

x