Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু সেতু‌তে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে চাপ থাকলেও যানজট নেই। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১০:২৮ এএম

ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে চাপ থাকলেও যানজট নেই। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। 

বঙ্গবন্ধু সেতু‌তে গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৯‌টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। মোট টোল আদায় হয়েছে দুই কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েকদিনের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বেড়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ২০ হাজার ৮২০‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০টাকা। 

এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পরিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৫ হাজার ২৪৯‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফ‌লে সেতু‌তে মোট টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, গত কয়েক দিনের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে।

   

About

Popular Links

x