Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

হুইপ হিসেবে নিজ জেলায় গার্ড অব অনার পেলেন মাশরাফী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ায় যাচ্ছেন মাশরাফী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নড়াইল সার্কিট হাউজে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে “সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল” বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী।

নড়াইল জেলা প্রশাসন প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ  প্রশাসনের কর্মকর্তারা।

মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ার পর নিজ জেলা নড়াইলে এটিই তার প্রথম আগমন।

মোড়ক উন্মোচন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা করেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।

   

About

Popular Links

x