Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৬৩ বিজিপি সদস্য

এ পর্যন্ত বিজিপি ও সেনাসদস্যসহ ৩২৭ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৬৩ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে নতুন করে বিজিপির ৬৩ সদস্য পালিয়ে আসেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উলুবনিয়া সীমান্ত দিয়ে বিজিপি ৬৩ সদস্যদের পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি।

তিনি জানান, পালিয়ে আসা বিজেপি সদস্যরা অস্ত্র জমা দিয়েছেন। তারা এখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় গোলাগুলির শব্দ কমেছে। বিস্ফোরণের শব্দও কমে গেছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত বিজিপি ও সেনাসদস্যসহ ৩২৭ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

টেকনাফের পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন, “মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত মঙ্গলবার মধ্য রাত থেকে বন্ধ বলা যায়। বিচ্ছিন্ন কিছু শব্দ শুনতে পেলেও গোলাগুলির শব্দ আর নেই।”

   

About

Popular Links

x