Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়ায় মাদারীপুরের ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম

যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১০ মার্চ মো. আলমগীর হোসেনকে সশরীরে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির। তিনি বলেন, “যৌতুক আইনের ৩ ধারার একটি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছিলেন। মামলার কার্যক্রম স্থগিত থাকার পরও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন আসামিকে ১৫ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে আসামি। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করে আদেশ দেন।”

   

About

Popular Links

x