Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

সব মামলা থেকে অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা

এর আগে ২৮ জানুয়ারি কলাবাগান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পান খাদিজা

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

রাজধানীর নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলা থেকেই অব্যাহতি পেলেন খাদিজা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ মামলায় অভিযোগ গঠনের উপাদান না পাওয়ায় তাকে অব্যাহতির আদেশ দেন। একই সঙ্গে মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের অংশটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৮ জানুয়ারি কলাবাগান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পান খাদিজা।

খাদিজা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ২০২২ সালের অক্টোবরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এবং অন্যটির বাদী কলাবাগান থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন।

খাদিজার জাতীয় পরিচয়পত্র ও একাডেমিক কাগজপত্রে বয়স ১৭ বছর কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানায় পুলিশ দুটি মামলা করে। এর দুই বছর পর মামলার অভিযোগপত্র তৈরি হলে ২০২২ সালের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে পুলিশ গ্রেপ্তার করে।

   

About

Popular Links

x