Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবজি বাগানে গাঁজা গাছের সমারোহ

গাছগুলো সবার সামনেই বেড়ে উঠেছে বলে জানান হাসপাতালের আরএমও

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০১:১৩ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বেশকিছু গাঁজা গাছ কেটে থানায় জমা দিয়েছে র‍্যাব। হাসপাতাল স্টাফ কোয়ার্টারের সবজি বাগান এবং মূল গেট দিয়ে জরুরি বিভাগে যাওয়ার পথে এ ধরনের অজস্র গাছ  থেকে ছড়াত গন্ধ। এছাড়াও, হাসপাতালের উত্তর দিকে বদ্ধ জায়গায়ও এ ধরনের গাছ রয়েছে। এগুলোর কোনো কোনোটি লম্বায় কয়েক ফুট পর্যন্ত।

খবর পেয়ে বুধবার (২০ মার্চ) র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গাছগুলো তুলে জব্দ করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আমিনুল ইসলাম বলেন, “এই গাছ আগে আরও বেশি ছিল। অনেক গাছ কেটে পরিষ্কার করেছি, শিকড় থেকে ফের জন্মায়। সবার সামনেই গাছগুলো বেড়ে উঠেছে, তবে এটা গাঁজার গাছ কি-না তা আমাদের জানা ছিল না।”

র‍্যাব ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মো. রাসেল বলেন, “আমরা ১,২০০ নেশাজাতীয় গাছ উদ্ধার করে কাঁচা অবস্থায় কাশিয়ানী থানায় হস্তান্তর করেছি। পুলিশ আদালতের আদেশ মোতাবেক ব্যবস্থা নেবে।”

গাছগুলো কোন প্রজাতির র‍্যাব তা নিশ্চিত করতে না পারলেও গোপালগঞ্জ বন সংরক্ষক বিবেকানন্দ বিশ্বাস এই গাছ গুলোকে প্রাথমিকভাবে ভাং গাছ (নেশাজাতীয় গাছ) হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান সুকলাল বিশ্বাস এই গাছগুলোকে গাঁজা গাছ হিসেবে চিহ্নিত করেছেন।

   

About

Popular Links

x