Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৯ বিজিপি সদস্য

‘তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে’

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পিএম

টেকনাফের খারাংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কয়েকজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৪ এপ্রিল) ভোরের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা দিয়ে বিজিপির কয়েকজন সদস্য বাংলাদেশে আশ্রয় নেন।

টেকনাফের বিজিবি ২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “ভাষা সমস্যাসহ নানা কারণে আমরা তাদের পরিপূর্ণ পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে আশ্রয় নেওয়া সবাই মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যুক্ত বলে জেনেছি। তারা আমাদের হেফাজতে রয়েছে।”

তিনি আরও বলেন, “তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি সদস্য/সংগৃহীত

এদিকে, রাখাইন রাজ্যে ঈদের দিন থেকে জান্তা সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল যুদ্ধ চলছে। একের পর এক মর্টার শেল-গোলার বিকট শব্দে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক কাটছে না।

টেকনাফের হ্নীলার স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন বলেন, “ওপারের সংঘাতের গোলার শব্দ এপারে পাওয়া যাচ্ছে। যুদ্ধে টিকতে না পেরে প্রাণে বাঁচতে দেশটির বিজিপির নয় সদস্য সীমান্ত দিয়ে এপারে ঢুকে পড়েছেন। বিজিবি তদের হেফাজতে নিয়েছে বলে শুনেছি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।”

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আদনান চৌধুরী বলেন, “বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নিয়েছে। সীমান্তে আমরা সবাই মিলে কাজ করছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সতর্ক অবস্থানে আছে।”

   

About

Popular Links

x