সিলেট থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেন উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে (১৮) ধর্ষণে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।
আবদুর রব ওরফে রাসেল (২৮) নামের ওই ব্যক্তি ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের কর্মী। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া আগের তিনজনও এস এ কর্পোরেশনের কর্মী।
আবদুর রবকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম।



চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, খাবার সরবরাহ প্রতিষ্ঠানের তিন কর্মী গ্রেপ্তার