চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
শনিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর বহদ্দারবাড়িতে মেয়রের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও সিসিসির জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।
হামলার সময় মেয়র রেজাউল করিম বাসার ভেতর ছিলেন বলে জানিয়েছেন মেয়রের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. দুলাল চৌধুরী। তিনি বলেন, “ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে মেইন গেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করে। মেয়র নিরাপদে আছেন।”



