Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

কালের কণ্ঠ অফিসে হামলা-ভাঙচুর

দুর্বৃত্তরা ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩৫ পিএম

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর চালানো হয় দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটালের কার্যালয়ে।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে।

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ, নিউজ টোয়েন্টি ফোর ও রেডিও ক্যাপিটালের কার্যালয়। প্রতিষ্ঠানগুলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন। বিকেল ৩টার দিকে ৭০/৮০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে কমপ্লেক্সের নিচ তলায় ভাঙচুর চালায়।

দুর্বৃত্তরা ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে/ফেসবুক

বাংলাদেশ প্রতিদিনের জ্যৈষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক সাখাওয়াত কাউসার বলেন, “কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তাদের সবার হাতে লাঠি ছিল।”

সাখাওয়াত কাওসার বলেন, “একের পর এক মিডিয়ায় হামলা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে যাচ্ছে। বিষয়টির এখনই সুরাহা করা প্রয়োজন। সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, এজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

   

About

Popular Links

x