Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বসুন্ধরা সিটির সামনে ব্যবসায়ীদের সড়ক অবরোধ, আশেপাশের এলাকায় যানজট

কাওরান বাজার মোড় ও পান্থপথ মোড় থেকে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম

রাজধানীর পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। মার্কেটের ইনচার্জের পদত্যাগ এবং দোকান ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ করছেন তারা। এতে আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বসুন্ধরা সিটির সামনের রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। সবশেষ দুপুর আড়াইটা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।

আন্দোলনকারীরা কাওরান বাজার মোড় ও পান্থপথ মোড় থেকে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়েছে আশেপাশের সড়কে।

বিক্ষোভকারীদের অভিযোগ, মার্কেটের ইনচার্জ স্বৈরাচারী আচরণ করে ব্যবসায়ীদের জিম্মি করে আসছিলেন। দোকানের অতিরিক্ত ভাড়া আদায় এবং বিভিন্ন চার্জের নামে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। এতে অনেকটা জিম্মি হয়েছিলেন ব্যবসায়ীরা।

   

About

Popular Links

x