Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

উল্টো পথে গাড়ি, বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

গাড়িসহ চালক আটক

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৮:২১ পিএম

বন্দরনগরী চট্টগ্রামে উল্টো পথে গাড়ি চালাতে বাধা দেওয়ায় এক পুলিশ কনস্টেবল মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর খুলশী ১ নং রোডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ছাত্র-জনতার সহায়তায় গাড়িসহ চালককে আটক করে পুলিশ।

আহত ট্রাফিক পুলিশ সোহরাব হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “খুলশী এলাকায় অনেকগুলো স্কুল-কলেজ। দুপুরে রাস্তায় দায়িত্ব পালন করছিলেন সোহরাব। রাস্তায় তখন জ্যাম ছিল। এমন সময় খুলশি ১ নম্বর রোডে উল্টো পথে একটি প্রাডো গাড়ি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে সিগন্যাল দেন সোহরাব। এরপর গাড়ির গ্লাস নামিয়ে কলার ধরে শার্টের কলার ধরে তার নাকে কয়েকটি ঘুষি মারেন গাড়িচালক রফিকুল আলম। ঘটনা দেখে স্থানীয় লোকজন এসে চালককে আটক করে এবং আহত সোহরাবকে উদ্ধার করেন পুলিশে খবর দেন।”

গাড়িচালক রফিকুলকে খুলশী থানার হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, প্রাডো গাড়িটির রেজিস্ট্রেশন সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্ট লিমিটেডের নামে। পুলিশকে মারধরের ঘটনায় চালককে সাময়িকভাবে বরখাস্ত করেছে কোম্পানিটি।

   

About

Popular Links

x