Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে পাচার হচ্ছিল ৪৬ কেজি ইলিশ, জব্দ করলো বিজিবি

চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১০:০১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা। জব্দ হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি পাঁচশো গ্রাম।

শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেন। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান বলেন, “চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়েই দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ শাহিদাদ এলাকায় রেখে পালিয়ে যান।”

   

About

Popular Links

x