Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হাতাহাতি-হাঙ্গামা

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভায় দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সামাজিকবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই সভার উদ্দেশ্য ছিল সাধারণ শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা। সভায় শিক্ষার্থীরা ৫ আগস্ট চট্টগ্রামে গঠিত কমিটি এবং সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম না থাকা নিয়ে প্রশ্ন তোলেন।

এক পর্যায়ে ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র সাখাওয়াত হোসেন সমন্বয়কদের প্রতিনিধি হিসেবে বলেন, “সমন্বয়কারীরা ছিলেন আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা। যারা এখন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করছেন তারা একসময় শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।”

সাখাওয়াতের বক্তব্যে শিক্ষার্থীদের একটি পক্ষ ক্ষুব্ধ হয়। পরবর্তীতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও হাঙ্গামা শুরু হয়। কিছু শিক্ষার্থী দাবি করেন যে, সমন্বয়কারীদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলায় তাদের আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এমন মন্তব্যে আবারও উত্তেজনা দেখা দেয়। পরে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

   

About

Popular Links

x