Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ, ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

দুর্বৃত্তরা হামলা চালিয়ে ফারুক হোসেন ও আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৩ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় মো. ফারুক হোসেন (২৫) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফারুক দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলের পাড়া গ্রামের ডা. মো. শহীদের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়ার গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দৌলতদিয়া যৌনপল্লীতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইল ফোনে বাকবিতণ্ডার জের ধরে উত্তেজিত হয়ে ফারুক হোসেন ও অপর তরুণ আলামিন যৌনপল্লী এলাকায় আসে। এ সময় অপর পক্ষ তাদের ওপর হামলা চালিয়ে ফারুক হোসেন ও আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

   

About

Popular Links

x