Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মঙ্গলবার থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম

দুই মাস ২৭ দিন পর চালু হতে যাচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনটি। আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) এই স্টেশনটি চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। জননিরাপত্তার স্বার্থে ওইদিন বিকেল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকেলে ভাঙচুর করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে মেট্রোরেল চালু হওয়ার পরও এই স্টেশন দুটি বন্ধ রাখা হয়।

এই দুটি মেট্রোরেল স্টেশন সংস্কারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এক বছর সময় লাগবে বললেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের মধ্যেই দুটি স্টেশন চালুর উদ্যোগ নেয়। এরপর গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা হয়।

   

About

Popular Links

x