শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর টোল প্লাজার পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রবিবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাস সড়কে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত চারজন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার নাবিল ফরাজী (১৮) ও সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার আরমান ঢালী (১৮) ও খিদির মাদবর (২০)।
পদ্মা সেতুর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, টোলপ্লাজার দক্ষিণপাশে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে চারজনের মধ্যে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তারাও হাসপাতলে মারা যান।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চার তরুণ যে মোটরসাইকেলে ছিলেন, সেগুলোর নিবন্ধন ছিল না। স্থানীয়দের কাছে যত দূর জানতে পেরেছি, গাড়ি দুটির গতি বেশি ছিল। আমরা ধারণা করছি, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”



