Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরের ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা

গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা পা’টিতে ব্যান্ডেজ করা অবস্থায় দেখা গেছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম

ঢাকার মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা দেখা গেছে। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা পা’টিতে ব্যান্ডেজ করা রয়েছে।

সোমবার  (৫ নভেম্বর) গভীর রাতে খণ্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

রাত সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে কোনো হাসপাতাল থেকে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরণ দেখে মনে হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছেন। কোনো রক্ত নেই, একেবারে শুকনা। কীভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।”

জানা গেছে, সম্প্রতি ঢাকার মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

   

About

Popular Links

x