Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্দোলনকারীদের কর্মসূচি স্থগিত, ডিসেম্বর পর্যন্ত সময় নিলো পেট্রোবাংলা

আন্দোলনকারীদের ডেকে আলোচনা করে প্রতিষ্ঠানটি ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবস্থান নেওয়া চাকরি প্রত্যাশীরা কর্মসূচি স্থগিত করছেন। আন্দোলনকারীদের প্রতিনিধিকে ডেকে আলোচনা করে প্রতিষ্ঠানটি ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়ার পর তারা কর্মসূচি স্থগিত করেন।

রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পেট্রোবাংলার অফিসের ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

পেট্রোবাংলা জানিয়েছে, আন্দোলনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে ডেকে নিয়ে তারা আলোচনা করেছেন। ডিসেম্বর পর্যন্ত তারা সময় নিয়েছেন।

   

About

Popular Links

x