Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা কলেজ-সিটি কলেজের সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সংঘর্ষে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

ঢাকার সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ। এ সংঘর্ষ থামাতে এবার টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে গেছে। সংঘর্ষ শুরু হওয়ার পর ২ ঘণ্টা পার হলেও এখনো তা থামেনি।

শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে স্বৈরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় একটি বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং আইন-শৃঙ্খলা বাহিনী এখন মুখোমুখি অবস্থানে।

এ বিষয়ে নিউমার্কেট থানার সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “গতকাল মঙ্গলবার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েক শিক্ষার্থীর হাতাহাতি হয়। এর জের ধরে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৩টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন। তারা সায়েন্স ল্যাবের দিকে এগোয়। তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্সল্যাবের কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে।”

   

About

Popular Links

x