Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১১:০১ এএম

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সার্ভিস সড়কের পাশে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, “শনিবার সকালে আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়। মরদেহটির পাশে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে এখানে এনে ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিয়ে কাজ শুরু করেছি। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

   

About

Popular Links

x