Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফিটনেস ট্রেইনারের সঙ্গে সোহেল তাজের বাগদান সম্পন্ন

ঢাকার একটি ফিটনেস সেন্টারে বাগদান সম্পন্ন করেন তিনি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ এএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকার একটি ফিটনেস সেন্টারে বাগদান সম্পন্ন করেন তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে। ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করা সোহেল তাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির মুহূর্ত শেয়ার করে সবাইকে তার সুখী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

   

About

Popular Links

x