Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবির তথ্য মতে, বুধবার সন্ধ্যায় নিহত সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাচ্ছিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাকে গুলি করে। সেখানে থাকা সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ধীর ইসলাম দাবি করেন, বিএসএফের গুলিতে আহত সাইদুল হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, “বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এজন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।”

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, “নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে।”

   

About

Popular Links

x