ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের পর ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতের অভ্যন্তরে বড়বিল্লা নামক স্থানে হতে বিএসএফ ক্যাম্পের টহল দল বাংলাদেশি নাগরিক মানসিক ভারসাম্যহীন মো. আলিমুল রহমান (৪৫), পিতা ডা. রহমান, জেলা খুলনাকে আটক করে। এ ঘটনার সংবাদ পাওয়ার পর বেউরঝাড়ী বিওপি কমান্ডার ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজির আহমেদ মোবাইল ফোনে জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে।



