Wednesday, July 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

্রি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ

স্থানীয় সরকার বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ পিএম

টিঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী এক বছরের জন্য প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সরকার বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মোহাম্মদ এজাজ বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪–এর ধারা ২৫(ক)- এর উপধারা (১) প্রয়োগ করে নিম্নবর্ণিত ব্যক্তিকে (মোহাম্মদ এজাজকে) পরবর্তী ১ বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি প্রশাসক হিসেবে ঢাকা উত্তর সিটির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাকে বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ওই দিনই আরেকটি অফিস আদেশে এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। এর পর থেকে ঢাকা উত্তর সিটিতে প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

   

About

Popular Links

x