Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেরুর কারখানায় বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড মধ্যে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) সংবাদমাধ্যম সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “বস্তুটি কি জিনিস এটা এখনই বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।”

এদিকে খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে। 

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু।” 

এ বিষয়ে জানতে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বি হাসানের নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল অফিস ও ক্লাবের পাশের ছোট জঙ্গলের মধ্যে লাল টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। পরে বোমা ধারণা করে দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। 

   

About

Popular Links

x