Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ: কেরুর বোমা সদৃশ বস্তুটি ককটেল

বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলটির বিস্ফোরণ ঘটায়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চত্বরে লাল টেপ মড়ানো বোমা সদৃশ বস্তুটি ককটেল ছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ৮টার দিকে রাজশাহী থেকে র‍্যাবের ছয় সদস্যের একটি বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপঝাড়ের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী। দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। এই নিয়ে দিনব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়। বোমা সদৃশ বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “রাতে রাজশাহী থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা জানিয়েছেন এটি ককটেল। পরে সেটি নিস্ক্রিয় করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

   

About

Popular Links

x