Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১

শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় এ ঘটনা ঘটে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ এএম

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার মেসবাহ বলেন, রাত সাড়ে ১০ টার দিকে নারী ও শিশুসহ দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছিলো। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন তার পরিবার নিয়ে আশুলিয়ায় গোলাইল এলাকায় আমজাদ ব্যাপারীর ভাড়া বাড়িতে দোতলায় থাকেন। আজ শবে বরাত উপলক্ষ্যে তার ভাই সোহেল ও তার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসে। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করে। এসময় পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরা সবাই দগ্ধ হয়।

   

About

Popular Links

x