মাদারীপুরের সদর উপজেলায় অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ইউনিয়নের খোয়াজপুর গ্রামের বাসিন্দা সাইফুল সরদার (৪০) ও তার ভাই অলিল সরদার (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান মোল্লার সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার শাহজাহান মোল্লা ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এ সময় সাইফুল সরদার ও তার ছোট ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার চাতক বলেন, “নিহতদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।”



খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার