Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম এসব প্রজ্ঞাপনে সই করেন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম

দেশের ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন কর্মকর্তাকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। তারা সবাই অধ্যাপক। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম এসব প্রজ্ঞাপনে সই করেন 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক ৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদে নিয়োগ দিয়েছে। এর মধ্যে দুটি প্রজ্ঞাপনে ৪৯ জন করে এবং আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে ১৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। না হয় ওই তারিখ থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে।

   

About

Popular Links

x