Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি

এ দাবিতে বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের দাবিতে প্রধান কার্যালয়সহ কমিশনের আওতাধীন সব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কমিশনের সব প্রতিষ্ঠানে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

এই সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ ও কর্তৃতবাদী আচারণের প্রতিবাদে কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কমিশনের সব প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়াও আগামীকালও একই কর্মসূচি পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

   

About

Popular Links

x