Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার

চাবুক ও বিশেষ পোশাক জব্দ

আপডেট : ০১ মে ২০২৫, ১০:০৩ পিএম

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফেমডম (নারী নেতৃত্বাধীন যৌনসম্পর্ক) সেশনের   নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।

বৃহস্পতিবার (১ মে) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় বিকৃত যৌন কাজে ব্যবহৃত একটি চাবুক, পরিধেয় বিশেষ পোশাক, হাই হিল, বুট জুতা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপি জানিয়েছে, গত ২৯ এপ্রিল মো. আব্দুল্লাহ এক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে একটি অ্যাকাউন্টে প্রবেশ করেন। সেখানে পুরুষদের উলঙ্গ করে শারীরিক নির্যাতন ও বিকৃত যৌনাচারের ভিডিও প্রচার করা হয়। এই কার্যকলাপে জড়িত ব্যক্তিরা টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দেয়। জড়িত নারীরা নিজেদের “মিসট্রেস” হিসেবে পরিচয় দেন এবং পুরুষরা টাকার বিনিময়ে তাদের কাছে নির্যাতিত হতে আগ্রহী হন, যা “ফেমডম সেশন” নামে পরিচিত।

শিখা আক্তার নামে একজনের সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন এবং তাদের দেওয়া বিকাশ নম্বরে ৫০০ টাকা প্রদান করেন আব্দুলাহ। পরবর্তীতে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় যেতে বলা হয়। আব্দুল্লাহ ৩০ এপ্রিল সেখানে যান। গিয়ে দেখতে পায় শিখা আক্তার ও সুইটি আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন একজন পুরুষকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন করছেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এ ঘটনায় আব্দুল্লাহ বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে।

   

About

Popular Links

x