Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার মা, গ্রেপ্তার ২

চাঁদপুরের কচুয়ায় প্রতিবেশির বাসায় ছেলেকে খুঁজতে গিয়ে ওই নারী ধর্ষণের শিকার হন

আপডেট : ০২ মে ২০২৫, ০৩:২৯ পিএম

চাঁদপুরের কচুয়ায় প্রতিবেশির বাসায় ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৬)। এ ঘটনায় মামলা হলে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর গোহাট ইউনিয়নের হারিচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামিরা হলেন, হারিচাইল গ্রামের মুন্সীবাড়ির মো. সুমন (৩১) ও একই বাড়ির মো. মহসিন (২৮)। তারা পেশায় বাসের চালক ও হেলপার। ভুক্তভোগী গৃহবধূ ও আসামিরা প্রতিবেশী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বড় ছেলে (১০) গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খুঁজতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কচুয়া থানাধীন উত্তর গোহাট ইউনিয়নের হাড়িচাইল গ্রামের মুন্সি বাড়ি যান।

এসময় সুমন ও মহসিন ভুক্তভোগীকে বলেন, আপনার ছেলেকে আরিফের পরিত্যক্ত বসত ঘরের ভেতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভুক্তভোগী তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যান। তখন ওই দুই ব্যক্তি তাকে জাপটে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ তার নিখোঁজ মাদ্রাসার শিক্ষার্থী ছেলেকে খুঁজতে বের হন। এ সময় আরিফ নামের এক ব্যক্তির ঘরে ওই নারী ছেলেকে খুঁজতে গেলে তাকে সুমন ও মহসিন জোরপূর্বক টেনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।”

ওসি জানান, এ ঘটনার পর ভুক্তভোগী নিজেই এদিন রাতে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতেই সুমন ও মহসিনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, আসামিরা আদালতে তাদের অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x