আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর আগে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।
শুক্রবার (৯ মে) বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।



