Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যমুনায় বিলীন হলো তিনতলা বিদ্যালয় ভবন

মানিকগঞ্জের বিদ্যালয় থেকে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি

আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:৪৮ পিএম

যমুনা নদীর অব্যাহত ভাঙনের মুখে পড়ে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন।

রবিবার (৮ জুন) স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)মানিকগঞ্জের অফিসের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৬ জুন) দুপুরের দিকে তিনতলা বিশিষ্ট স্কুলের ভবনটি নদীতে বিলীন হয়ে যায়।

বাচামারা ইউনিয়ন  পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, গত কয়েক দিন ধরেই যমুনার ভাঙনে বিদ্যালয় ভবনটি ঝুঁকির মুখে ছিল। প্রথমে একটি অংশ ভেঙে পড়ে, পরে শনিবার দুপুরে পুরো ভবন নদীতে তলিয়ে যায়। ভবনের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, “ভাঙনের খবর পাওয়ার পর শুক্রবার এলজিইডির এক প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু শনিবার জানতে পারি, পুরো ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে।”

   

About

Popular Links

x