Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:২৭ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাকিনা বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে শাহজালাল ইসলাম সাদা (৩২) নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগ জানা যায়, দীর্ঘদিন ধরে শাহজালাল ইসলাম সাদা তার দোকানে আগরবাতি জ্বালিয়ে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কাকিনা বাজার থেকে মাংস কিনে নিয়ে যান তাজুল ইসলামসহ আরও কয়েকজন। বাসায় গিয়ে মাংসের প্যাকেট খুলতেই দুর্গন্ধ বেরিয়ে আসে। পরে ওই মাংস দোকানে নিয়ে আসলে মাংস বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা মাংস বিক্রেতাকে ঘিরে রাখে। পরে ইউএনওকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “খবর পেয়ে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের জেল দেওয়া হয়েছে, এরকম অভিযান অব্যাহত থাকবে।”

   

About

Popular Links

x