Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কিশোরসহ দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কিশোরসহ ২ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২২ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয় দুজন হলেন- মো. এরশাদ (১৪), ইয়াছমিন আকতার (৪৫)। এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। সে আগে থেকে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিল। কর্ণফুলীর শাহ মিরপুরের বাসিন্দা ইয়াছমিন যক্ষ্মা রোগে ভুগছিলেন। গতকাল শনিবার নগরের জেনারেল হাসপাতালে এ দুজন মারা যান।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, “এরশাদকে ডায়ালাইসিস করা হতো। তার কোভিড পজিটিভ আসার পর শুক্রবার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে। এছাড়াও ইয়াছমিনের যক্ষ্মার পাশাপাশি হৃদ্‌রোগজনিত সমস্যাও ছিল। গতকাল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজনের মৃত্যু হয়।”

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে চারজনের।

   

About

Popular Links

x