Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

সৃষ্ট লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে এই বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ বুধবার সারাদেশে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ জুলাই) আবহাওয়া নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি এখন মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর ফলে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত রয়েছে এবং তা বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে এই বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতে এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

   

About

Popular Links

x