স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজে এখন ১-১ সমতা।
শনিবার (৫ জুলাই) কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মিরাজ।
তবে ব্যাটিং খুব একটা ভালো হযনি। ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করে পারভেজ হোসেন ইমন। ৫১ রান আসে তাওহিদ হোনে হৃদয়ের ব্যাট থেকে। ৩৩ রানে অপরাজিত ছিলেন তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কার পক্ষে ফার্নান্দো ৪টি ও হাসারাঙ্গা ৩টি উইকেট দখল করেন।
তবে বড় সংগ্রহ না করতে পারলেও বাংলাদেশ জংয় পেয়েছে বোলারদের দাপটে।
৪৮.৫ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ২৩২ রানে। টাইগার বোলার তানভীর ইসলাম একাই নিয়েছেন ৫ উইকেট। তানজিম হাসান সাকিব ২টি, মোস্তাফিজ, মিরাজ, শামীম প্রত্যেকে নিয়েছেন ১টি করে উইকেট।
শ্রীলঙ্কার পক্ষে জেনিথ লিয়ানাগে সর্বোচ্চ ৭৮, এবং কুশল মেন্ডিস ৫৬ রান করেন।
এদিকে, এই জয়ের ফলে ৭ ম্যাচ পর ওয়ানডেতে জিতল বাংলাদেশ। শারজায় আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ এই সংস্করণে ম্যাচ জিতেছিল তারা। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সব ম্যাচের হার, এবং শ্রীলঙ্কায় বিপক্ষে প্রথম ম্যাচের হারের পর জয় পেল বাংলাদেশ।
অন্যদিকে অধিনায়কত্বের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় পেলেন মেহেদী হাসান মিরাজ। ভারপ্রাপ্ত হিসেবে ৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পাননি, হেরেছেন এক বছরের জন্য দায়িত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও।



