Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় টানা বৃষ্টিতে ফসল ও মাছের ব্যাপক ক্ষতি

পৌর এলাকা, বাজার ও গ্রামের রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

টানা ভারি বর্ষণে খুলনায় প্রায় ১,১০০ হেক্টর ফসলি জমি ও ৩,৭৫৫টি ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম জানান, সবজি, মরিচ, আউশ ধান, তরমুজ, পান বরজ ও আমন বীজতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পূর্ণ হিসাবের পর আর্থিক পরিমাণ জানানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ৯০০ পুকুর ও ২,৮৫৫ ছোট বড় ঘের তলিয়ে গেছে।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো বদরুজ্জামান জানান, বৃষ্টিতে পুকুর ও ঘের তলিয়ে ৪ কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে। 

কৃষক সামাদ গাজী জানান, তার নার্সারি ও ফলের সব মিলিয়ে ৩,০০০ ছোট চারাগাছ পানির নিচে তলিয়ে গেছে।

বর্ষায় পৌর এলাকা, বাজার ও গ্রামের রাস্তাগুলো পানিতে তলিয়ে মানুষের দুর্ভোগ বেড়েছে। পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ থাকায় জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন জানান, স্লুইসগেটগুলি উন্মুক্ত রাখাসহ বিভিন্ন পানি নিঃস্কাশনের ড্রেনগুলি পরিস্কার করার জন্য টিম কাজ করছে।

   

About

Popular Links

x