Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের মো. কানু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসকর আলী মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩-এর কাছে সীমান্ত পার হয়ে প্রায় ১০০ গজ ভারতের ভেতরে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ সীমান্তের তারকাঁটার কাছে পড়ে থাকতে দেখেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, “নিহতের খবর পেয়েছি। তবে এটি দিনাজপুরের ৪২ বিজিবির আওতাধীন সীমান্ত।”

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

   

About

Popular Links

x