Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের ৮৬৪ স্থানে জুলাই শহিদদের স্মরণে ফলক স্থাপন করা হবে

জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম

জুলাই শহিদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম।

বুধবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “একটি ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেশের ৮৬৪টি জায়গায় এমন ফলক স্থাপন করা হবে। শহিদদের স্মরণে তারা যেখানে শহিদ হয়েছেন, সে স্থানে এসব ফলক হবে। শহিদদের হত্যার দ্রুত বিচারের জন্য সরকার তথ্যপ্রমাণের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।”

গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের পাশাপাশি মুরাদপুরেও একটি “স্ট্রিট মেমোরি স্ট্যাম্প” নির্মাণ করা হচ্ছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এসব ফলক নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন প্রমুখ।

   

About

Popular Links

x