Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বার্ন ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি

মাইলস্টোনে দুর্ঘটনার পর ভিড় ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে 

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে হাসপাতালে শুধুমাত্র রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সামরিক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

প্রধান ফটকে আনসার সদস্যদের পাহারা এবং প্রবেশপথে সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়।

দায়িত্বরত একজন আনসার সদস্য জানান, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীও কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

হাসপাতালের কর্মীদের আইডি কার্ড দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদের জানাতে হচ্ছে রোগীর নাম, সম্পর্ক এবং ওয়ার্ড নম্বর। পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর সোমবার রাজনৈতিক কর্মী এবং উৎসুক দর্শকদের ভিড়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় মঙ্গলবার এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

   

About

Popular Links

x