Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাহাড় ধসে সড়ক বন্ধ, সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা

সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০১:৪২ পিএম

ভারি বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই পাড়ে আটকা পড়েছেন ৪২৫ পর্যটক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার।

ইউএনও জানান, বুধবার রাতে বাঘাইছড়িতে ভারিবর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সারাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।

   

About

Popular Links

x