Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম

প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেস কাউন্সিলের সদস্য হয়েছেন ১২ জন।

সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী গঠিত প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে তাদের মনোনয়ন গেজেট আকারে প্রকাশের জন্য এ প্রজ্ঞাপন জারি করা হলো। সদস্য হিসেবে মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।

প্রেস কাউন্সিলের সদস্য হয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দ্য নিউ এইজের সম্পাদক নুরুল কবির, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

এছাড়া, আরও রয়েছেন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।

   

About

Popular Links

x